ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নাগরিক বাংলাদেশ
সর্বশেষ
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

সরকারি তিতুমীর কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করেছেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু সুলতান।​সোমবার (৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ফরম সংগ্রহ করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিগত দিনের আন্দোলন-সংগ্রাম ও ক্যাম্পাসে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় তিনি এ পদে প্রার্থী হয়েছেন।​ছাত্রদলের সাংগঠনিক রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে মোঃ টিপু সুলতানের। ২০১৬ সালে মাসুম-হিমেল কমিটির সময়ে কর্মী হিসেবে সক্রিয় থাকলেও সে সময় কোনো পদ পাননি তিনি। পরবর্তীতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আরিফ-ইমাম কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ইমাম-সেলিম কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া নিজ জেলা পাবনার সুজানগর উপজেলা এবং হাটখালী ইউনিয়ন ছাত্রদলের রাজনীতিতেও তিনি নিয়মিত সক্রিয় ছিলেন।​রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার রাজনৈতিক মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান টিপু সুলতান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে পাবনার সুজানগর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশ-পরবর্তী কর্মসূচি এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখসারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।​রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ক্যাম্পাস ও নিজ এলাকায় বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে যুক্ত রয়েছেন তিনি। এ পর্যন্ত তিনি ২১ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়া ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ ও ফার্স্ট এইড বক্স বিতরণ, বৃক্ষরোপণ এবং পাখির নিরাপদ আবাসস্থল তৈরির মতো শিক্ষার্থীবান্ধব উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। ​প্রার্থিতার বিষয়ে মোঃ টিপু সুলতান বলেন, "সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলকে একটি আদর্শ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাধারণ শিক্ষার্থী ও সহযোদ্ধাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।"
৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন: আহ্বায়ক মনসুরুল হক, সদস্য সচিব নুরনবী

আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন: আহ্বায়ক মনসুরুল হক, সদস্য সচিব নুরনবী

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

সাবেক মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু

সাবেক মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

গাজীপুরের গাছায়  হামলা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা মোমিনের ঘনিষ্ঠ কর্মী রনি মিয়া গ্রেপ্তার

গাজীপুরের গাছায় হামলা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা মোমিনের ঘনিষ্ঠ কর্মী রনি মিয়া গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

কোলেস্টেরল থাকার কারণ কি

কোলেস্টেরল থাকার কারণ কি

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন টিপু সুলতান

বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা

তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বলন

তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বলন

চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, ‘বিএনপি নেতা’র বিরুদ্ধে থানায় অভিযোগ

চাঁদা না দেওয়ায় সাংবাদিককে মারধর, ‘বিএনপি নেতা’র বিরুদ্ধে থানায় অভিযোগ

স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন: আহ্বায়ক মনসুরুল হক, সদস্য সচিব নুরনবী

আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন: আহ্বায়ক মনসুরুল হক, সদস্য সচিব নুরনবী

গাজীপুরের গাছায়  হামলা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা মোমিনের ঘনিষ্ঠ কর্মী রনি মিয়া গ্রেপ্তার

গাজীপুরের গাছায় হামলা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা মোমিনের ঘনিষ্ঠ কর্মী রনি মিয়া গ্রেপ্তার

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ০ জন